ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে চার মুসলিম দেশ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১০:৫৭ পিএম

ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত না করেই সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছে চার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই তালিকায় শিগগিরই আরও চার দেশ যোগ হতে চলেছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি শান্তির বিনিময়ে শান্তি দিয়েছি। আরও চারটি শান্তি চুক্তি আসছে। সম্পর্কোন্নয়নের জন্য ইসরায়েল কারও কাছে যাচ্ছে না, বরং অন্য দেশগুলোই তাদের কাছে আসছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, মানুষ আমাদের কাছে আসে। কারণ তারা জানে এটাই আসল বিষয়।

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে মিসর। ১৯৯৪ সালে একই পথ অনুসরণ করে জর্ডান। গত বছরের শেষদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে সই করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে এই তালিকায় যোগ দেয় সুদান এবং মরক্কোও।

তবে শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিন। ইসরায়েলের সঙ্গে চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত