ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল’ নামকরণ গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে।
গতকাল বেলা ৩টার দিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাংসদ আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ ফলক উন্মোচন করেন। এর আগে ওই কলেজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন তিনি। কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ।
