ফুলবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১২:৫৫ এএম

কুড়িগ্রামে ফুলবাড়ীতে সেচের অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে ওই গ্রামের মমিনুল হক ছেলে আল-আমিন (১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিল।

ওই গ্রামের জিয়াউল হক জিয়া জানান, তার গ্রামের আবু বক্কর মিয়া বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে নিজ জমিতে বোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিল। সংযোগটি অবৈধ হওয়ায়, সংযোগের তার মাটির ওপর দিয়ে নিয়ে চালানো হচ্ছিল। ওই দুই শিশু খেলতে গিয়ে ওই তারে জড়িয়ে যায়। এ অবস্থায় তারা বিদ্যুতায়িত হলে অচেতন হয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত