মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাটে তিন দিনের শোক

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০১:০০ পিএম

নোয়াখালীর সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বসুরহাট পৌরসভা।

বুধবার রাত ৯টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই শোক ঘোষণা করেন। 

কাদের মির্জা তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হলো।

তাই আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার বসুরহাট বাজারের সকল ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তিন দিনের কর্মসূচি নেয়ার কথা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত