বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে একদিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বুধবার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল।
এর ফলে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
একই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকেরা তাদের কাজে যোগ দেওয়ায় পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
