সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোট

জনগণকে বিচ্ছিন্ন রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০২:৪৮ এএম

জনগণকে বিচ্ছিন্ন রেখে সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তারা। একই সঙ্গে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি না করার জন্য ডিএমপি কমিশনারের বক্তব্যেরও নিন্দা জানায় ছাত্রজোট।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত শাসকগোষ্ঠী জনগণকে বিচ্ছিন্ন রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের হাঁকডাক দিচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ জানাচ্ছে বিবেকবান মানুষ ও রাজনৈতিক দলসমূহ। প্রতিবাদ ঠেকাতে ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলসমূহকে কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন। এই সময় যারা কর্মসূচি পালন করবে তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা প্রশাসনের এই কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত