স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের ৫০তম বার্ষিকী পালিত

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৫৩ এএম

যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার গাজীপুরে স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের ৫০তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ হুরমত স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়।

সকালে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত প্রেরণা-১৯ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। পরে জেলা প্রশাসনের ভাওয়াল সভাকক্ষে আলোচনা সভা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত