আধুনিক ও রুচিশীল তৈরি পোশাক শিল্পের খুচরা বিক্রেতাদের জন্য পছন্দসই সকল পণ্যের ‘ওয়ান স্টপ’ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করলো Wholesale for Retailer(WFR)।
শনিবার রাজধানীর উত্তরার ১২নং সেক্টরের ৭নং রোডে অবস্থিত WFR এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।
এ সময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম একটি রপ্তানি শিল্প। বিদেশের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও এটির একটি বিরাট বাজার রয়েছে।
তিনি বলেন, WFR তৈরি পোশাকের খুচরা বিক্রেতাদের জন্য একটি অভিনব উদ্যোগ যেখানে একজন বিক্রেতা যানজট এড়িয়ে, চলমান করোনা সংক্রমণ রোধ করে এবং সময় বাঁচিয়ে কাঙ্ক্ষিত সকল প্রকার পণ্য একই জায়গা থেকে সংগ্রহ করতে পারবে।
WFR এর উদ্যোক্তা ও ফ্যাশন-১ এর চেয়ারম্যান মলয় কুমার দেবদাস বলেন, ‘আমরা গত ১৭ বছর যাবৎ তৈরি পোশাক শিল্প রপ্তানি করে আসছি। এই দীর্ঘ পথপরিক্রমায় আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের খুচরা পোশাক বিক্রেতাদের জন্য একটি ‘ওয়ান স্টপ’ সরবরাহ কেন্দ্র খুবই প্রয়োজন যা বড় বড় শহরের পাশাপাশি মফস্বল থাকা ক্রেতাসাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সেই চিন্তা-ভাবনা থেকেই মূলত WFR এর যাত্রা শুরু করে আজ থেকে এক বছর আগে। ইতিমধ্যে আমরা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বড় বড় খুচরা বিক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি যার ফলশ্রুতিতে আমরা আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ, আর্টিসান আউটফিটার্সের চেয়ারম্যান অনিতা গমেজ ও ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, ডিএমপির উত্তরা জনের এডিসি মো. কামরুজ্জামান সরদার, দক্ষিণখানের এডিসি এএসএম হাফিজুর রহমান, এডিসি লুবনা মোস্তফা, হ্যামস্ গ্রুপের পরিচালক আল-মামুন চৌধুরী, সিটি ব্যাংকের এরিয়া হেড মনির উদ্দীন আহমেদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিসহ বিভিন্ন টেলিভিশন ও অন্যান্য মিডিয়া জগতের খ্যাতিমান তারকারা।
