সোনাগাজীতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপডেট : ২২ মার্চ ২০২১, ১১:৩৮ এএম

ফেনীর সোনাগাজীতে কিশোরী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মানিক মিয়া নামে এক শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রবিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২২) প্রেমের সম্পর্কের জেরে গত ২২ জানুয়ারি কিশোরীকে বিয়ে করেন।

বিয়ের পর থেকে ফারুক তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। গত ১৭ মার্চ ফারুক শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনা জানার পর ফারুকের বাবা মানিক মিয়া ছেলের বিয়ে মেনে নেবেন বলে শনিবার রাত ১০টার দিকে ছেলের শ্বশুর বাড়িতে যান।

রাত একটার দিকে শ্বশুর মানিক মিয়া পুত্রবধূর শয়ন কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান।

কিশোরী বধূর আর্তচিৎকারে তার বাবা-মাসহ প্রতিবেশীরা ছুটে এসে শ্বশুর মানিক মিয়াকে আটক করে গণপিটুনি শুরু করেন। সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মানিক মিয়াকে আটক করেন। তিনি পেশায় একজন পিকআপ চালক। তার ছেলে ওমর ফারুক একজন দিনমজুর।

এ ব্যাপারে কিশোরী বধূর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত