প্রেমিকার বাড়িতে আটক বন্ধুকে উদ্ধারে গিয়ে তরুণ খুন

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০২:০৫ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে মো. পারভেজ হোসেন (২৪) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার আলাইয়ারপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ওই ইউনিয়নের আক্তাররামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। গুরুতর আহত দুজন হলেন রুদ্রপুর গ্রামের নজির আহমদের ছেলে রিয়াদ হোসেন (২৭) এবং হেঞ্জু মিয়ার ছেলে আজাদ হোসেন (৩২)। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত