ধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনের আমৃত্যু কারাদন্ড

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:৩১ পিএম

ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গতকাল বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলো শহরের সিটিপার্ক এলাকার রানা খলিফা (২৮) ও নাদিম (৩২)। রানা খলিফা ঝালকাঠি শহর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের নতুন চর এলাকার ওই কিশোরীকে ঘরে একা পেয়ে রানা ও নাদিম ধর্ষণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত