সুবর্ণজয়ন্তীতে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৯ সাঁতারু

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০১:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ৯ জন সাঁতারু। সোমবার সকাল ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে পাঁচজন ডাবল সাঁতার (ডবল ক্রস)  শুরু করে দিয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সাঁতারে অংশ নিয়েছেন তারা। এদের মধ্যে পাঁচজন ডাবল সাঁতার (ডবল ক্রস) ও চারজন একবার (সিঙ্গেল ক্রস) সাঁতারু রয়েছে। এ সাঁতারের আয়োজন করেছেন ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী এবং রেকর্ডসংখ্যক ১৬ বার (এককভাবে সর্বোচ্চ পাড়ি দেয়া সফল সাঁতারু) এ বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু লিপটন সরকার জানান, এবারের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ১৬.১ কিলোমিটার সমুদ্রপথ দুইবার (ডবল ক্রস) পাড়ি দিচ্ছেন পাঁচজন সাঁতারু।

সেন্টমার্টিন শাহ্পরীর দ্বীপ সেন্টমার্টিন দুইবার পাড়ি দেওয়ার জন্য সাঁতার শুরু করেছেন- সাঁতারু মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, মো. সাইফুল ইসলাম রাসেল, মো. এরশাদ খান মুর্শেদ ও মো. রাব্বি রহমান।

তারা সোমবার ভোর সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন থেকে সাঁতার শুরু করেছেন। তারা শাহপরীর দ্বীপ পৌঁছাবেন এরপর শাহপরীর দ্বীপ থেকে আবার সেন্টমার্টিনে উদ্দেশ্যে রওনা করবে। এটাকে বলা হয় ডবল ক্রস।

অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে শাহ্পরীর দ্বীপ থেকে (সিঙ্গেল ক্রস) সাঁতার শুরু করে সেন্টমার্টিন যাবেন চারজন সাঁতারু। তারা হলেন- পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস ও লিপটন সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত