ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে ৩০০ পার উইন্ডিজের

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:৩৮ এএম

বাংলাদেশ সফরে টেস্টের সিরিজ জেতা অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটের ওপর আস্থা রেখেছিল উইন্ডিজ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিনি রান পাবেন কি না তা নিয়ে দোলাচল ছিলই। অ্যান্টিগায় নিজের নবম টেস্ট সেঞ্চুরি করে সেই সংশয় দূর করেছেন ব্র্যাথওয়েট। তার সেঞ্চুরি আর রাকিম কর্নওয়ালের হাফ সেঞ্চুরিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেটে ৩৩৩ রান করেছিল স্বাগতিকরা। ১১৩ রানে ব্যাট করছিলেন ব্র্যাথওয়েট। কর্নওয়াল আউট হন ৭৩ রানে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৭৬ এবং ৪৭ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাথওয়েট। অ্যান্টিগায় প্রথম টেস্টে করেন ৩ এবং ২৩ রান। অবশ্য দ্বিতীয় ইনিংসে তিনি ২৩ রান করতে খেলেছিলেন ১২৪ বল। যা বিপদে পরা দলকে ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল। তবু অধিনায়কের ফর্ম নিয়ে দুশ্চিন্তা ঘোচেনি। কারণ ২০২০ সালে তার ব্যাটিং গড় ২৩.১০। ২০১৯ এবং ২০১৮ সালে ছিল যথাক্রমে ১৬.৮১ এবং ২৪.৪৩। তাছাড়া অধিনায়কত্বের সময় তার ব্যাটিং গড় ছিল ২০.৬৪। কিন্তু অধিনায়কত্বের চাপ ছাড়া ব্যাট হাতে তিনি ৩৪.১৬ গড়ে ব্যাট করেছেন। গতকাল সেঞ্চুরি করায় এই পরিস্থিতির পরিবর্তন হবে। টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজ প্রথম দিন শেষ করেছিল ৭ উইকেটে ২৮৭ রান। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান বনার কোনো রান করতে পারেননি। কাইল মায়ার্স ৪৯ রান করেন। জেসন হোল্ডার ৩০ রান করে আউট হন। আলজারি জোশেফ করেন ২৯ রান। এরপর যা করার করেছেন কর্নওয়াল আর ব্র্যাথওয়েট। অষ্টম উইকেট জুটিতে তারা ১০৩ রান যোগ করেছিলেন। শ্রীলঙ্কার পক্ষে প্রথম দিন ৩ উইকেট নিয়েছিলেন সুরাঙ্গা লাকমল। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত