ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০২:২৮ পিএম

ঝিনাইদহের সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উর্মি তারা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উর্মি ওই গ্রামের মিন্টু মন্ডল মেয়ে ও শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের দাদা সমাদ হোসেন জানান, প্রাইভেট পড়ে বাড়িতে এসে চেয়ারে বসে ছিলেন উর্মি। এ সময় পায়ের নিচে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে গেলে গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমন পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত