সংসদে দলীয় হুইপ হিসেবে রুমিনকে মনোনয়ন বিএনপির

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৬:০৩ পিএম

ব্যারিস্টার রুমিন ফারহানাকে জাতীয় সংসদে বিএনপি দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। জাতীয় সংসদের স্পিকারের কাছে এ বিষয়ে আবেদনও করা হয়েছে।

শনিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

শায়রুল বলেন, জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এই আবেদন স্পিকারকে দেয়া হয়। স্পিকারের কাছে তিন সংসদ সদস্য একত্রে নামের প্রস্তাব জমা দিয়েছেন। তারা হলেন হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও ব্যারিস্টার রুমিন ফারহানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত