বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টে চাকরি

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১০:৫৪ এএম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৫টি পদে মোট ০৫ জনকে নিয়োগ দেবে।

পদের নাম : সহকারী পরিচালক- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান, বাণিজ্য, কলা বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল :  ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম : সহকারী প্রোগ্রামার- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার বিজ্ঞান বা সিএসসি বা ইইই বা আইসিটি বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল :  ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

পদের নাম : কম্পিউটার অপারেটর- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল :  ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম : হিসাব রক্ষক- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল :  ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।

বেতন স্কেল :  ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ০৬ এপ্রিল সকাল ০৯টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bstft.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত