নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:২৮ এএম

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়ে ৬ মে দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার খালেদার নাইকো দুর্নীতির মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিশেষ জজ শেখ হাফিজুর রহমান অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। এ জন্য ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম অভিযোগ গঠন শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেছেন।

এ মামলার অপর আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন।

এ মামলায় পলাতক রয়েছেন আরও তিন আসামি। তারা হলেনসাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত