বিএসএএ নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়জয়কার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১০:১৬ এএম

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএসএ) নির্বাচনে দাপুটে জয় পেয়েছে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে ২২টিই দখলে নিয়েছেন তারা। প্রতিদ্বন্দ্বী শাহেদ সরওয়ার প্যানেল জিতেছে মাত্র দু’টি পদে।

সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এসোসিয়েশনের বিপুলসংখ্যক সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’ ও মোহাম্মদ শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন ‘শাহেদ সরওয়ার প্যানেল’ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সম্মিলিত পরিষদের প্রার্থী শফিকুল আলম জুয়েল দেশ রূপান্তরকে জানান, রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচনে অর্ডিনারি ক্যাটাগরির ১৬ পরিচালক পদের মধ্যে ১৪টিতে সম্মিলিত পরিষদ এবং ২টিতে শাহেদ সরওয়ার প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন। আর এসোসিয়েট ক্যাটাগারির ৮টি পদের সব কটিই জিতেছে সম্মিলিত পরিষদ।

নির্বাচনে বিজয়ী যারা: সম্মিলিত পরিষদ- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী শিমুল, ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদের, এস এম মাহবুবুর রহমান, এসএম এনামুল হক, তানজিল আহমেদ রুহুল্লাহ, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মো. রেয়াজ উদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা, ওয়াহিদ আলম, নাজমুল হক ও নজরুল ইসলাম।

শাহেদ সরওয়ার প্যানেল : মোহাম্মদ শাহেদ সরওয়ার ও মোহাম্মদ আবদুল্লাহ জহির।

সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী পরিচালক খায়রুল আলম সুজন দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনের আগে আমরা ১১ দফা ইশতেহার নিয়ে ভোটারদের কাছে গিয়েছি। এসোসিয়েশনের সদস্যরা আমাদের ওপর আস্থা রেখেছেন। এখন আমাদের দায়িত্ব হবে সদস্যদের স্বার্থ রক্ষায় আমাদের কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দেয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত