রাজশাহীর চারঘাট পৌরসভার হাটবাজার ও বালুঘাট ইজারার শিডিউল শুধু পছন্দের লোকদের মাঝেই বিক্রির অভিযোগ উঠেছে পৌর মেয়রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, মেয়র তার পছন্দের লোকজনের বাইরে শিডিউল বিক্রি করছেন না।
রাজশাহীর চারঘাট পৌরসভার হাটবাজার ও বালুঘাট ইজারা প্রদানের জন্য শিডিউল বিক্রি শুরু হয়েছে। তবে কয়েক দিন ঘুরে ও মেয়রের সঙ্গে যোগাযোগ করেও শিডিউল কিনতে পারছেন না আগ্রহীরা। তাদের দাবি, মেয়র তার পছন্দের লোকের বাইরে শিডিউল বিক্রি করছেন না।
সরদাহ বাজারের বর্তমান ইজারাদার মিমি এন্টারপ্রাইজের মালিক মোতালেব হোসেন দাবি করেন, গত কয়েক দিন থেকেই তিনিসহ অন্তত ১০ জন ইজারা নিতে ইচ্ছুক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা ঘুরছেন। কিন্তু মেয়র তাদের কাছে শিডিউল বিক্রি করছেন না। তিনি বর্তমান ইজারাদার হয়েও শিডিউল কিনতে পারেননি।
তিনি অভিযোগ করেন, ঘুরে ঘুরে শেষ হয়ে গেছি। প্রতিদিন যাই কিন্তু শিডিউল বিক্রি পাই না। প্রতিদিনই ঘুরে আসছি। গতকাল ছিল শেষদিন, তারপরও আমাদের শিডিউল দেওয়া হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক বলেন, এটি সত্য নয়।
