গাজীপুরে সাত দিনে করোনায় আক্রান্ত ৪৬৮, মৃত্যু ১০

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০১:৩৯ এএম

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাত দিনে জেলায় ১ হাজার ৯৪৭ জনের পরীক্ষা করে ৪৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে আরও ৭৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ৮ হাজার ৩০৪। এর আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ৯৮।

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় গাজীপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫।

গাজীপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০৪ জন। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ৭ হাজার ৪৬২ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরের (মহানগরীসহ) বাসিন্দা সর্বাধিক। এখানে বুধবার আক্রান্তের সংখ্যা ৪৭। এখন পর্যন্ত গাজীপুর সদরের মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৪৫।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত কালীগঞ্জে মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৫।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলার বাসিন্দা ৭ জন। কালিয়াকৈরে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ৮৫৯।

কাপাসিয়া উপজেলার ২৪ ঘণ্টায় আক্রান্ত একজন মোট আক্রান্ত ৫৪৭ জন এবং শ্রীপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। এ উপজেলায় মোট আক্রান্ত ৭৮৮ জন।

গাজীপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলার ১১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ২২০ জনকে টিকা প্রদান করা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ৭৭৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত