ফরিদপুর মেডিকেল কলেজের নাম বদলে প্রজ্ঞাপন জারি

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০১:৩৯ এএম

‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’-এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর। গত ৪ এপ্রিল স্বাক্ষর হওয়া প্রজ্ঞাপনের কপি আজ (গতকাল) বুঝে নেয় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর-এর অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, নাম পরিবর্তনের খবরে আমরা শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাই উচ্ছ্বসিত। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

তিনি বলেন, ফরিদপুরবাসীর জন্য এটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহারস্বরূপ দিয়েছেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত