বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পনসর ওয়ালটন

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৭:১৮ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজটিতে টাইটেল স্পনসর হিসেবে থাকছে বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ‘ওয়ালটন’।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

এই টেস্ট সিরিজের অফিশিয়াল নাম হবে- ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’

বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিরিজটির স্বত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে গত সোমবার চুক্তি হয় ওয়ালটনের।

দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা এক দশকের বেশি সময় ধরে। দেশের বাইরেও নানা সময়ে বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টেও পৃষ্ঠপোষক হিসেবে দেখা গেছে প্রতিষ্ঠানটিকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয়টি ২৯ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত