চট্টগ্রামে মৌলবাদ বিরোধী বিক্ষোভ ছাত্রলীগের

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:২৬ এএম

দেশে মৌলবাদী অপশক্তির নৈরাজ্যের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে নগর ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ঐতিহাসিক টাইগার পাস চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ চৌমুহনীতে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সম্প্রীতির এই দেশে কোনো ধরনের মৌলবাদী অপশক্তিকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার কঠোর জবাব দেওয়া হবে। মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষদের নিয়ে আমরা সোচ্চার আছি।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেবাশীষ আচার্য্য, নগর ছাত্রলীগের যুগ্ম সা.সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সাবেক ছাত্রনেতা মো. আসিফ, মো. আনিসুর রহমান, সাইফ মারুফ, লুৎফুর রহমান শাকিল, মো. সাইফুদ্দিন সাইফু, মো. ইসমে আজিম আসিফ, শাহাদাৎ হোসেন রনি, মো. সাইফুদ্দিন সাইফু, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা জনি বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত