আখাউড়ায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের শিকার

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির বাবা জানান, শুক্রবার দুপুরে বাড়ির লোকজন জুমার নামাজ পড়তে যায়। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল ও তার মা ঘরের কাজ করছিল। এই সুযোগে পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের আরু মিয়ার ছেলে ইউনুছ মিয়া শিশুটিকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তিনি পালিয়ে যান।

খবর পেয়ে ধরখার ফাঁড়ির পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের সহায়তায়  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত