অধ্যাপক মালেকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেকের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক ছিলেন ইসলামি চিন্তাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং অত্যন্ত বিনম্র চরিত্রের একজন সজ্জন মানুষ।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত