১৭ কেজির নদীর পাঙ্গাশ, বিক্রি ২২ হাজার টাকায়

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:০৭ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে তোলা হলে ২২ হাজার টাকায় বিক্রি হয়। চান্দু নামে এক মাছ ব্যবসায়ী ১ হাজার ২৬৫ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

পদ্মা নদীর জেলে জয়নাল সরদার বলেন, রবিবার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ভোর রাতে জাল পেতেছিলেন। আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া ঘাটের বাজারে দুলাল মন্ডল আড়তে নিয়ে গেলে মো. চান্দু কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। মাছটির খবর পেয়ে সকাল ১০টার দিকে আবু তাহের (প্রবাসী) তার বাড়ির জন্য মাছটি ফোনে যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে প্রায় ২২ হাজার টাকায় কিনে নেন। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। বিশালাকৃতির এই মাছটি দেখার জন্য সকাল সকাল আড়তে মানুষের ভিড়ও লক্ষ করা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত