হেফাজত নেতা ইলিয়াস হামিদিকে আটকের দাবি

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০১:২১ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ অর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে আটক করেছে র‍্যাব। সোমবার মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে র‌্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি এখনো স্বীকার করেনি।

মাহমুদ জানান, কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক করা হয়েছে।

তিনি জানান, রবিবার নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র‍্যাবের একটি দল সাদা পোশাকে মুফতি ইলিয়াসের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে আমরা যে কজন গাড়িতে ছিলাম তাদের র‍্যাব আটক করেনি।

এ দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁ শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেনসহ ৪ হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, রবিবার দুপুরে রাজধানীর জুরাইন এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা শাজাহান শিবলী ও হাফেজ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তারা সবাই মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সঙ্গে কথা বলতে জুরাইন মসজিদে যান। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনী ওই মসজিদ থেকে তাদের গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত