ধৈর্যের সঙ্গে ক্রান্তিকাল অতিক্রম করার আহ্বান তাপসের

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩০ এএম

সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে ক্রান্তিকাল অতিক্রম করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার ওয়ারীর ফকিরচাঁন সরদার কমিউনিটি সেন্টারে নিম্নআয়ের ১৫শ পরিবারের মধ্যে ভোজ্যপণ্য বিতরণ কর্মসূচিতে নগর ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ঢাদসিক মেয়র এই আহ্বান জানান।

 পবিত্র রমজান উপলক্ষে অষ্টম বারের মতো এই ভোজ্যপণ্য বিতরণের আয়োজন করে ‘মরহুম সেলিম আল মাহমুদ স্মৃতি পরিষদ’। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো। তিনি সেলিম আল মাহমুদের জ্যেষ্ঠ সন্তান।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমি সবাইকে সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে এই ক্রান্তিকাল অতিক্রম করার আহ্বান জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত