যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের শহর ইন্ডিয়ানাপোলিসে এক বন্দুকধারীর গোলাগুলিতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি ও সিএনএন-সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরটির ফেডএক্স করপোরেশনে তারা বেশ কয়েকবার বন্দুকের শব্দ শোনেন। আরেকজন জানান, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তিনি একজনকে গুলি চালাতে দেখেন।

ওই বন্দুকধারী ছিলেন একা। এমন ভয়াবহ ঘটনা ঘটানোর পর তিনি নিজেকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানান, জননিরাপত্তার ক্ষেত্রে ওই স্থানে এখন আর কোনো হুমকি নেই।

পাশের আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনগুলো রাখা আছে, তা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।

এই ঘটনায় শহরের পুলিশ মুখপাত্র জেনে কুক বলেন, ‘আমরা আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি যারা ঘটনাস্থলে মারা গেছেন।’  

আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত