করোনায় শেবাচিমে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৩:৫৮ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনা ওয়ার্ডে একজন এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে থাকা চারজনের মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুর রাজ্জাক।

এদিকে শুক্রবার সকাল ৮টায় হাসপাতালের প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন রোগী ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি।

করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে মোট ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে এ দুটি ওয়ার্ডে রোগী রয়েছেন ১৫৬ জন, যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত