বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:৪৫ পিএম

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন নায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন সাম্যবাদী আন্দোলনের নেতাকর্মীরা।

তারা এ হত্যার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন-সমাবেশে এ দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন- নবগঠিত সমাজতান্ত্রিক দল সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য দলিলের রহমান দুলাল, ফখরুল ইসলাম ও কাজী জহির উদ্দিন।

বক্তারা বলেন, যেসব শ্রমিকের ঘামে মালিকপক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন, সে শ্রমিকদের নায্য বেতন-ভাতাও দিচ্ছে না মালিক পক্ষ। আবার বেতন-ভাতার জন্য আন্দোলনে গেলে মালিকের পেটুয়া বাহিনী পুলিশ শ্রমিকদের গুলি করে হত্যা করছে, উল্টো শ্রমিকদের বিরুদ্ধে আবার মামলা করে হয়রানিও করা হচ্ছে।

বক্তারা, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত