আরও শরণার্থী প্রবেশের অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৪ পিএম

শরণার্থী নীতিতে অবশেষে নিজের অবস্থানে ফিরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে বছরে ১৫ হাজারের বেশি শরণার্থী আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

চাপের মুখে গত শুক্রবার বাইডেন নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয় দেওয়ার সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া বছরে সর্বোচ্চ ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার নিয়মই বাইডেন মেনে চলবেন বলে জানানো হয়। এ-সংক্রান্ত ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্ট বাইডেন তার অবস্থান পরিবর্তনের কথা জানান।

গত ১৭ এপ্রিল ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর ত্যাগের আগে বাইডেন বলেন, বছরে ১৫ হাজার শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা বাতিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত