নিত্যপ্রয়োজনীয় পণ্য ঘরে পৌঁছে দিচ্ছে রংধনু গ্রুপ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০২:১৫ এএম

লকডাউনের মধ্যে নিম্ন আয়ের মানুষ বাইরে না গিয়ে ঘরে বসেই যাতে স্বল্পমূল্যে নিজের ভোগ্য পণ্য কিনতে পারে সে জন্য রংধনু গ্রুপ নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ইফতারসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে ‘জনবান্ধব মানবতার গাড়ি’।

গতকাল রবিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে কার্যক্রমটির উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান।

প্রাথমিক পর্যায়ে এটি কায়েতপাড়া ইউনিয়নে শুরু হলেও পর্যায়ক্রমে পুরো উপজেলায় মানবতার গাড়ি চলবে বলে জানান রংধনু গ্রুপের পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত