করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৩:৫২ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, সোমবার দুপুর ১২টায় সচিবালয় ক্লিনিকে টিকা নেন মন্ত্রী। তিনি ভালো বোধ করছেন, কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মোজাম্মেল হক প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।

এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত