ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নূরের বিরুদ্ধে যুবলীগকর্মীর মামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৪:১২ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে।

রোববার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেছেন ইলিয়াস নামে যুবলীগের এক কর্মী।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ইলিয়াস নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী ইলিয়াস যুবলীগের কর্মী।

এর আগে, একই অভিযোগে রবিবারই রাজধানীর শাহবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেই একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত