দুস্থদের মাঝে লোটাস বাড চ্যারিটি ফোরামের ইফতারি বিতরণ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:৩৭ এএম

প্রতি বছরের মতো এবারও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে  লোটাস বাড চ্যারিটি ফোরাম। গত শনিবার সংগঠনটির উদ্যোগে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন কালিকাপুর, গোবিন্দপুর ও লক্ষ্মীপুর গ্রামের ১৮০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও চিনি-সেমাই বিতরণ করেন। লোটাস-বাডের সভাপতি রিয়াদ হাসান বলেন, ‘এই দাতব্য কাজে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তাদের প্রতিটি কাজে দক্ষ উপস্থিতি আমাদের আগামী দিনের আরও দায়িত্ব নেওয়ার উৎসাহ দেয়। সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে অনেক। এসবের পরেও আমরা সামান্য হলেও মানুষের জন্য কিছু করতে পারছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত