পবিত্র রমজান ও করোনা মহামারীতে দৃষ্টি প্রতিবন্ধীদের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে দাতব্য প্রতিষ্ঠান জেসিআই। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর উত্তরায় ‘প্রজেক্ট হ্যাপি ফেইস’-এর আওতায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে পুরো রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেসিআই। প্রতিষ্ঠানটির ঢাকা উত্তর বিভাগের ভাইস প্রেসিডেন্ট, চেয়ার অর্গানাইজিং কমিটি, কো-চেয়ার অর্গানাইজিং কমিটি ও সিনেটরের উদ্যোগে এই প্রজেক্ট চালু হয়েছে। তাদের ভাষ্য, প্রজেক্টটির মূল উদ্দেশ্য এসডিজির ১ এবং ৪ লক্ষ্য বাস্তবায়ন। পাশাপাশি সেসব সুবিধাভোগীদের সম্ভাবনাময় প্রতিভার বিকাশ ঘটানো, বিশেষ ব্যবস্থায় শিক্ষা প্রদান ও দারিদ্র্য বিমোচন। বিজ্ঞপ্তি।
×
