কালীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৪:০৫ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ আব্দুল মজিদ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শওকত গাজীর ছেলে ও কালীগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, শিক্ষক আব্দুল মজিদ শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই সূত্রধরে শনিবার বিকেলে ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালীগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নিয়ে আসেন। এরপর রাত ৯টার দিকে ওই ছাত্রীকে শিক্ষকের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ১৮ এপ্রিল সকালে ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে মোটরসাইকেলযোগে কালীগঞ্জের গড়েরহাটে নামিয়ে দিয়ে আসেন।

পরবর্তীতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে শিক্ষককে গ্রেপ্তার করেন।

ওসি দেলোয়ার হুসেন বলেন, আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত