বিটিভির পারিশ্রমিক নিয়ে সংগীত পরিচালকের ক্ষোভ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৪৩ পিএম

বাংলাদেশ টেলিভিশনে মৌলিক গানের সুর, মহড়া ও সংগীত পরিচালনার জন্য নামমাত্র পারিশ্রামিক পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংগীত পরিচালক পার্থ মজুমদার।

উল্টো বেশি টাকার নিয়ে বিনিময়ে নিজের সুরগুলো ফেরত চাইলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ফেইসবুক পোস্টে পার্থ লেখেন, “বিটিভি-তে সংগীত পরিচালক হিসাবে আমার প্রথম কাজের পারিশ্রমিক বাবদ ৮১৭২ টাকা বুঝিয়া পাইলাম।

৮টি মৌলিক গানের সুর, ১ দিন মহড়া ও ১ দিন সংগীত পরিচালনার কাজে নিয়োজিত ছিলাম। এই হলো তার পারিশ্রমিক। বলিতে ইচ্ছা পোষণ করিতেছি, আমি ১০ হাজার টাকা দিতে রাজি আছি, আমার সুরগুলো ফেরত দেওয়া হোক।”

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের এ কাণ্ডে ‘অভিমান’ করেছেন বলে জানান পার্থ। তিনি বলেন, “দয়া করিয়া কোনোদিন আমাকে আর ডাকিবেন না। যে দেশে সুকর্মের মুল্য নাই সে দেশের উন্নতি হতে পারে না। বিদায়, ইহা আমার অভিমান, হয়তো ইহা আপনাদের নিয়ম, কিছুই করার নাই, এই দৈন্যদশাই আমাদের উপরে ওঠার পথে অন্তরায়! তবে যতদুর জানি সরকার সব ধরনের সহযোগিতা করে থাকেন, তবে এ দশা কেন? !!! Shame shame shame.”

সঙ্গে চেকের ছবিও পোস্টা করেন পার্থ মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত