উচ্চশিক্ষার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অন্যতম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ক ইউনিটের আওতায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। অন্যবারের তুলনায় এবার খ ইউনিটের ভর্তি পরীক্ষার ধরন একটু আলাদা। তাই এবারের ক ইউনিটের পরীক্ষায় সফলতা পেতে প্রস্তুতিও নিতে হবে ভিন্নভাবে। জানাচ্ছেন বিপুল জামান
মানবণ্টন
ঢাকা বিশ^বিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরের উত্তর করতে হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত প্রশ্ন থাকবে। পূর্বে এমসিকিউ অংশে ৭৫ নম্বরের উত্তর করতে হতো। এবারে সেটাকে ৬০ নম্বর করা হয়েছে। বাংলা এবং ইংরেজি বিষয়ে ১৫টি করে এমসিকিউ থাকবে এবং ১৫টিরই উত্তর করতে হবে। প্রতিটির মান ১ নম্বর। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাই নিশ্চিত হয়েই উত্তর করা উচিত।
এমসিকিউ ও লিখিত অংশের প্রস্তুতি
ভর্তি-পরীক্ষার এমসিকিউ অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডে নির্ধারিত শিক্ষাক্রমের পাঠ্যসূচির আলোকে প্রণীত হবে। বাংলা বিষয়ের এমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ গল্প, কবিতা, প্রবন্ধ দাগিয়ে পড়তে হবে। লেখক, কবি, প্রবন্ধকারের জন্ম-মৃত্যু, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, ছদ্মনাম, উল্লেখযোগ্য বইয়ের নাম, প্রাপ্ত পুরস্কার ইত্যাদি বিষয় খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্যাকরণ অংশ থেকেও উল্লেখযোগ্য এমসিকিউ আসে। ব্যাকরণ অংশ থেকে আসা প্রশ্নে ভালো করতে হলে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, প্রত্যয়, শব্দের শ্রেণিবিভাগ, সমাপিকা, অসমাপিকা অযৌগিক ক্রিয়ার প্রয়োগ, অনুজ্ঞা, কারক ও বিভক্তি, অনুসর্গ, বাক্য প্রকরণ, বাগধারা, যতি চিহ্ন, বাক্যের শ্রেণিবিন্যাস ইত্যাদি অধ্যায় ভালো করে পড়তে হবে। বিভিন্ন লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক), লেখক/কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ/সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে। অপরদিকে, ইংরেজি বিষয়ের বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষার General English, Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the Context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences অধিক গুরুত্ব দিতে হবে।
এমসিকিউ অংশের সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ-মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ের আলোকে হবে। সংশ্লিষ্ট অধ্যায় অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে।
