সিডিএ চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন জহিরুল

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০২:১৬ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আবারও ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন জহিরুল আলম দোভাষ প্রকাশ ডলফিন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত একটি আদেশে তাকে ৩ বছর মেয়াদে আবারও চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০০৯ সাল থেকে টানা ১০ বছর দায়িত্ব পালনকারী আবদুচ ছালামের স্থলে ২০১৯ সালের ২৪ এপ্রিল তিনি সিডিএ চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো দুই বছরের জন্য যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত