চাঁদপুরে পাকা ধান কীটনাশক ছিটিয়ে বিনষ্ট

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৩:৫১ এএম

চাঁদপুরে পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মদনা গ্রামের কৃষক মানিক বাড়ির পাশে প্রায় ৭৫ শতাংশ জমিতে ধান চাষ করেন। ইতিমধ্যে ধানের ফলন হয়েছিল বাম্পার। আর কিছুদিন পরেই ধান পাকলে তা ঘরে তোলার কথা ছিল। কিন্তু ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক ব্যবহারের ফলে পুরো ক্ষেতের ধান জ¦লে গেছে।

অভিযোগ উঠেছে, মানিকের প্রতিবেশী দুই ভাই শাহ আলম ও বাচ্চু হাওলাদারের সঙ্গে জমি নিয়ে পূর্ব থেকে দ্বন্দ্ব চলে আসছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই মঙ্গলবার মধ্যরাতে শাহ আলম ও বাচ্চু কীটনাশক ছিটিয়ে পুরো ক্ষেতের ধান নষ্ট করে দিয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মনে হচ্ছে বিষাক্ত কোনো কেমিক্যালের মাধ্যমে জমির ধান নষ্ট করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত