চুয়াডাঙ্গায় ২ টাকার ইফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:২৯ এএম

চুয়াডাঙ্গায় মাত্র ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী পেল স্বল্প আয়ের মানুষরা। ‘অ্যাওয়ারনেস আর্মি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এমন ব্যতিক্রমী ইফতারের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকা থেকে সপ্তাহব্যাপী এ আয়োজনের সূচনা করা হয়।

সংগঠনটির সভাপতি রাজু আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্যই সমাজের স্বল্প ও নিম্ন শ্রেণির মানুষরা। একেবারে বিনামূল্যে বিতরণ না করে বিনিময় মাধ্যম হিসেবে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। যাতে করে তাদের মধ্যে আত্মসম্মানবোধ ও সামঞ্জস্যতা বজায় থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত