সাংবাদিক সৈয়দ ইয়ামিন বখত মারা গেছেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:২৬ এএম

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র সাবেক বার্তা সম্পাদক সৈয়দ ইয়ামিন বখত (৬২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। সৈয়দ ইয়ামিন বখতের স্বজনরা জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরে তার শ্বাসনালিতে জটিলতা দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গতকাল সকালে মৃত্যু হয়। ডেইলি স্টারের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম ইয়ামিন বখত। পরে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদক হয়েছিলেন। এরপর তিনি গ্রামীণফোনে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের পরিচালক হয়ে অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত