মাদক সংশ্লিষ্টতায় ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:৪৫ এএম

মাদক সেবনের অভিযোগ ওঠায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাকে সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করার কার্যকলাপে লিপ্ত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, সোহেল রানার বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সঙ্গে চলাফেরার অভিযোগ উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত