অক্সিজেন নিয়ে গুজব ছড়ালে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ যোগীর

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০১:২১ পিএম

উত্তরপ্রদেশে অক্সিজেনের কোনো অভাব নেই দাবি করে রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এ বিষয়ে কেউ গুজব ছড়িয়ে ‘পরিবেশ নষ্টের’ চেষ্টা করলে জাতীয় সুরক্ষা আইনে পদক্ষেপ নেয়ার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এনডিটিভি জানিয়েছে, নির্বাচিত কিছু সাংবাদিকের সঙ্গে ভিডিওতে কথা বলার সময় এমন হুশিয়ারি উচ্চারণ করেন যোগী।

যোগী বলেন, ‘কোনো সিভিআইডি হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই, তা বেসরকারি কিংবা সরকারই হোক। সমস্যা হল কালো বিপণন ও মজুদ, যা শক্ত হাতে মোকাবেলা করা হবে। আইআইটি কানপুর, আইআইএমের সহযোগিতায় আমরা অক্সিজেন নিরীক্ষা করতে যাচ্ছি। অক্সিজেনের যথাযথ পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

আদিত্যনাথ বলেন,  ‘আক্রান্ত হলেই রোগীর অক্সিজেনের প্রয়োজন নেই, মিডিয়া থেকে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা আশা করছি।’

যোগী সাংবাদিকদের বলেন, ‘একটি বেসরকারি হাসপাতাল দুদিন আগে অক্সিজেন স্বল্পতার কথা বলে। পরে তদন্ত করে দেখা যায় হাসপাতালটিতে যথেষ্ট অক্সিজেন আছে।’

‘এসব লোকের কারণে মানুষ ভীত হয়ে পড়ছে। যাদের অক্সিজেন দরকার নেই, তারাও ভয়ে আছে। এতে পরিস্থিতি জটিল হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত