সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ইউনিয়নের কোনাবাড়ী এলাকা থেকে শনিবার বিকেলে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
