ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৩:২৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  জাহাঙ্গীর সরদার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ছেলে কলেজছাত্র ইমাম সরদার (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে কালকিনি পশু হাসপতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর সরদার কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের আক্কেল আলী সরদারের ছেলে।

এলাকা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর সরদার তার কলেজপড়ুয়া ছেলে ইমাম সরদারকে সাথে নিয়ে মোটরসাইকেযোগে কালকিনি কলেজের একটি কাজে যান। পথিমধ্যে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে এলে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু জাহাঙ্গির সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর মো. মুজিবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর সরদারকে বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। আর ট্রাকটিকে জনতা আটক করেছে।

কালকিনি মডেল থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত