করোনায় কুমিল্লার সাবেক এমপি মাহবুবুর রহমানের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:২১ এএম

কুমিল্লার বরুড়ার সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া (৭১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুবুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতির পদে ছিলেন।

তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরুড়ার সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকপ্রকাশ করেছেন।

পরিবার সূত্র জানায়, গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাহবুবুর রহমান ভূঁইয়া। পরে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এলেও বেশ অসুস্থ ছিলেন তিনি। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৮৮ সালে  চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা-৭ (বরুড়া) আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত