নরসিংদীতে গুলিবিদ্ধ সেই নৈশপ্রহরীর মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:২৩ এএম

নরসিংদীর পাঁচদোনায় পাঞ্জাবির বোতাম লাগানোকে কেন্দ্র করে বাগ্বিত-ার জেরে হামলায় গুলিবিদ্ধ নিরাপত্তা প্রহরী আবদুস সালাম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১৫ এপ্রিল রাত ৯টার দিকে পাঁচদোনা বাজারে সোহাগ টেইলার্সে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। আবদুস সালাম সদর উপজেলার নেহাব গ্রামের বাসিন্দা ও পাঁচদোনা বাজারের মাইক্রো গ্রিন সিটি মার্কেটের নিরাপত্তা প্রহরী ছিলেন।

সালামের স্ত্রী আরজান বেগম বলেন, ‘সামান্য পাঞ্জাবির বোতাম লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের গাড়িচালক আলামিন ও তার সহযোগীরা আমার স্বামীকে গুলি করে। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ (গতকাল) সকালে তিনি মারা গেছেন। ড্রাইভার আলামিন মেয়রের ব্যবহৃত গাড়ি থেকে নামার পরপরই গুলি চালানোর এ ঘটনা ঘটে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত